এই দেশেতে এই সুখ হলো
-পীযূষকান্তি বিশ্বাস
পাখি উড়ে গেলে গাছ আর গাছ থাকে না,
গাছ হয়ে ওঠে স্মৃতিসরণী
ক্ষীণস্বরে জ্যাঠামশাই ডাকছেন...
"আমার সোনা" ..."আমার বেটা"
এই বুঝি ঝনঝনাৎ
আকাশ থেকে অঝোরে ঝরে পড়ছে আম
এই বুঝি জনতা লাখো লাখো বিদেশমুখী হলো
এই দেশেতে এইটুকু সুখ হলো
আবার কোথায় যাই না জানি
এই তো পথ আড়াআড়ি উপরনীচ
এই তো চেনা সিগন্যাল এককদিক
পথ ঢেউ হয়ে উঠেছে
ঢেউ হয়ে উঠছে স্মৃতিসরণী ।
কোন কুয়াশাই যেন যথেষ্ট আড়াল নয়
আমি যে দেশেই ঘুমাই না কেন
যে ভাষায় দেখি স্বপ্নঃ
স্পষ্ট দেখি একটি একক আম গাছ
কিভাবে ক্রমশ জ্যাঠামশাই হয়ে উঠেছে ।
When birds fly away, trees remain,
But in their place, a path of memory flows...
A faint voice calls out...
"My son"... "My son"
I understand that it is Kalbaishakhi
The sky is pouring down with green mangoes...
There are millions of faces
Who have moved away to the outside world,
This country, this joy...
I don't know where to go anymore...
This path is winding and unclear,
A single signal weak and feable,
The road is under siege...
The river of memory has swollen up...
No veil can cover it enough...
Whatever language I write poetry
Whatever country I sleep in,
Wherever do I dream...
I see a clear vision of a mango tree,
It has been shaping to be my "Bade papa"
My beloved paternal uncle...