ধন্য ধন্য বলি তারে
--পীযূষকান্তি বিশ্বাস
রং আমাকে বন্দী বানিয়েছে
আর বন্দীখানা আমাকে করেছে অপরাধী
এই বসন্তে আমি হয়ে উঠছি একক
আম থেকে আমি ক্রমাগত আলাদা হয়ে যাচ্ছে
আমার হাতে খুন হয়ে যাচ্ছে আমার রক্ত
কাঠগড়ায় প্রতিনিয়ত দাঁড়াচ্ছি আমি
ধন্য ধন্য বলি তারে
এমন সময় কে দিলো আমার হাতে ছুরি
আমাকে কে পরালো ডোরাকাটা সাদা কালো
জেলখানার ভিতরে আর এক জেলখানা
আমার হাতে খুন হয়ে যাচ্ছে সাদা
আমার হাতে খুন হয়ে যাচ্ছে কালো
তীক্ষ্ণফলা ছুরিকাসহ
রক্তরাঙা হাতে আমি ধরা পড়ে যাচ্ছি
আমার লালের ভিতরে শতছিন্ন পড়ে আছে
বেবাক রক্তরাঙা গুলাব বাগীচা ।
The color
has imprisoned me
While it
transformed me as a solo offender,
In this
spring,
I have slowly
drifted away from myself...
My bloods
are getting killed with my own hand
I stand in
the gallows every day,
Day by day
I turning into yellow Amaltas,
Like
autumn leaves in the endless tulip garden...
I wonder,
who has hired me,
I kill for
him !
In such
brutal times,
They
dressed me in a somber uniform,
Trapping
me in another jail cell...
My hands
are stained with white and black,
A sharp
blade is piercing through my soul,
And in my
heart, there's an endless river of pain...
I am
surrounded by the scent of red roses,
In the
garden of death.