আমার ঘর খানায় কে বিরাজ করে-ত

Ramper
By -
0

আমার ঘর খানায় কে বিরাজ করে

 

তুমি ঠিক ভাবে পাথরখানা দ্যাখোনি 

বরং তার থেকে বাইরে বেরিয়ে এসে দেখেছো তাকে 

প্রাণহীন,  জড় ।

হে কবি মহিতোষ হাজরা, 

অথচ

তোমার জন্য রেখেছি যে রক্তজবা

লাল ছাড়িয়ে অনন্ত লালিমা    

বনবিবির জঙ্গলে করাল কালীর পুজো দেবে বলে

ফুল ছুঁইয়ে দিয়ে তুমি তাতেই করেছো

আরধ্য দেবতার প্রাণ প্রতিষ্ঠা।


প্রাণ থেকে পাথর এতোটা সতেজ নয় জেনেও

দিকচিহ্ন চিনে উড়িয়ে দেওয়া হলুদ আলোতে

তোমার জন্য‌‌ বনময় এই টিয়ার ঝাঁক এখনো সবুজ 

ঝিলমিল খিলখিল করে ওঠে 

এই ধুসর খণ্ডহারে । 


একবার 

নিজস্ব মুখমণ্ডলে এই পাথরটাকে ভাঙো 

ঘর অবয়বে বসাও

নিজস্ব দেওয়ালে একবার পাথরকে কাটো‌ 

বাটালি ছেনি হাতুড়িতে


দ্যাখো

আমার ঘর খানায় কে বিরাজ করে

স্থির হয়ে তাকে একবার দ্যাখো...

একবার মগ্নতায় তাকে দ্যাখো

আমিও দেখি 

সে আমারই মতো খানিকটা দেখতে কিনা ...


In my home, who reigns over my table?


You see clearly the stone quarry,

But from outside coming to you and seeing it is lifeless,

A dry stalk.


Oh, great poet Mahitosh Haza,

Although,

For your sake I have left that blood-stained crimson

Leaving an endless red sindur of desires,

All that you wanted to establish a Kalimata

In the forest of Bhanubibi 

You'll decorate it with flowers, 

And then worship it there. 


Is it so much?

No symbol is enough to know its power,

It's like saying hello in yellow light,

Break the stone with hammer & chisel 

Against your wall...


Now let us observe it again

In my home who reigns over my table

Let me have a look as well  

Does it resemble me a little bit !  


Post a Comment

0Comments

Post a Comment (0)