ঐ শোন কদম্ব গাছে বংশী বাজে রে

Ramper
By -
0

ঐ শোন কদম্ব গাছে  

কখন যে পার হয়ে গেলো সতেঙ্গার বিল বুঝতে বুঝতে লেগে গেলো একজীবন কয়ারগাছি

আম বাগানের উপর দিয়ে উড়ে যাচ্ছে দিন

মেজো জেঠিমার উপর দিয়ে চলে যাচ্ছে খাল

বহির নামের কদম্বের উপর মেটালিক আবরন, কিছুতেই খোলা যাচ্ছে না গাছ 

শোনরে ললিতা এই ধ্বনিময়তার 

এই বাঁশ ও এই বাঁশী আমি বুঝিনি 

প্রভাত হতে না হতেই কানাই

বাঁশি হাতে দেশ থেকে ছেড়ে এলাম 

দূর বহুদূর।

দ্যাখরে বিসখা এই প্রবাসযাপন 

ঐ শোন কদম্বগাছে তোর কালাচাঁন

কদমবুসির নীচে বেহস্তখানি

তোর ডুগি বায়ার এখনো সুর লেগে আছে। 



Post a Comment

0Comments

Post a Comment (0)