পরান যায় জ্বলিয়া রে

Ramper
By -
0
পরান যায় জ্বলিয়া রে 

মহীতোষ তুমি অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছো, 
অজান্তেই ছাড়িয়ে যাচ্ছো গোপালপুর
এই আকাশের নীচে দাঁড়িয়ে আছি আমি 
এই বিশ্বাসের নীচে দাঁড়িয়ে আছি এই প্রতিহিংসায় যে 
আমি নিশ্চিত যে তোমায় 
কোন না‌ কোন সময় আমার 
সমউচ্চতায় নেমে আসতে হবে । 

খালপারে সরিষার ফুল হলুদবরণ 
গোপালপুর বা মহিপালপুর কি ফারাক তা এইসব পরিযায়ী পাখিরা বোঝে না, 
ফুরিয়ে যাওয়া শীত আর শুকিয়ে যাওয়া বিলের উপর দাঁড়িয়ে ঐ একই কথা ভাবছে আকাশ ! 

জল একটা সরল বিশ্বাস 
জলবায়ু ছেড়ে এসে পরান যায় জ্বলিয়া 
মহিপালপুর শুকিয়ে যাওয়া বিলের উপরে দাঁড়িয়ে 
এখানে হাওয়াইআড্ডা আর প্রতিনিয়ত উড়াল‌দিচ্ছে বিমান
সিরপুরপুলের খালে মাছ ধরতে যাবে
দেশে ফিরে যাচ্ছে 
মহীতোষ উড়ে যাচ্ছে গোপালপুর..




Post a Comment

0Comments

Post a Comment (0)