আর আমারে মারিস নে মা

Ramper
By -
0

আর আমারে মারিস নে মা

-- পীযূষকান্তি বিশ্বাস


এই ভাঙ্গা বিছানায় কখন যেন চাঁদ ফুটেছে

আমি তার আলোয় শিশুকে দেখছি

মনেহয় তাকে অতিক্রম করে এসেছি কখনো

অথচ এইটুকু বিছানা পার করে যেতে

আমি পারছি না । 

এই বাজার জুড়ে লাল ফিতার উল্লাস

কে কাকে অতিক্রম করে যাবে 

এই উচ্ছাস রাজ্যে জ্যোতস্না রঙের আম 

এই ছাদের কার্নিসে কেন এতো গুচ্ছআঙুর  

আমার দাঁতবদন কেন খাট্টা হয়ে আসে ...

আমি বিছানা ছাড়িয়ে উঠবো ।

আমি লাফ দিয়ে পেড়ে আনবো  সূর্য 

আমি, প্রতিবাদ হয়ে ফুটে উঠবো 

আর আমারে মারিসনে মা ।


ননী নিয়েই তো আমাদের যত লড়াই

লড়াই নিয়ে আর আমাদের যত ননী  

শিশুকে আমি আবার অতিক্রম করে যাবো

পেড়ে খাবো ক্ষুধার বীজসমূহ !






 


Post a Comment

0Comments

Post a Comment (0)