যাও পাখি বলো তারে
--পীযূষকান্তি বিশ্বাস
ভোরের ব্যথা উঠেছে
দ্যাখো বেদনা এতো ধ্বনিময় সোনালী
কবিতা কখন যে বাদামী নৌকা হলো
রবি হয়ে উঠেলো অঘ্রায়নের ধানক্ষেত !
তুমি কি এখনো এই হেমন্তপুরে একা
তোমার টিপ কি এখনো মিষ্টি বেদনার নীড়
অথচ এই সকালেই যখন আমি সোনা হলাম
তুমি তার পাথাল বেদনায় ঢেউ দেখতে পেলে না ...
এই দূর আরো দূর যত দূরত্বে এই ঢেউ যায়
যাও পাখি বলো তারে
তার রূপচন্দনে বিধুর মোহনা কিরণ
তার মুখফুটে কখন যে চন্দ্রমুখ
তার চাঁদমুখে কখন যে ফুটে উঠেছে শহস্র সূর্যমুখী ।
Go and tell , Bird !
The dawn brings forth a pang of sorrow,
A melancholy so bright, like gold in sunlight.
My poetry was once a crimson ship,
But now it's reduced to a broken reed,
Like the rustling leaves of autumn's decay,
My heart is lost at sea, without a shore.
Are you still alone in Hemantpur?
Your smile still brings sweet sorrow's sting?
I've watched the sun rise for many days,
Yet today I see only darkness and gray,
Why haven't you felt your pain's rain?
Like a distant storm that never ceases to roar,
The distance between us grows wider and more.
Go, little bird, tell her so:
Her beauty is a radiant beam of light,
Illuminating all with its splendor and might.
Her face shines bright as the moon in night,
And when it smiles, the stars shine brighter still.
When will she appear, a thousand suns at once?
Her beauty is a thousand-rayed sunrise, just begun.