এক ফুলে চার রঙ ধরেছে

Ramper
By -
0

 এক ফুলে চার রঙ ধরেছে 

-পীযূষকান্তি বিশ্বাস

-------------------------------


শহরের এপার কহে ছাড়িয়ে নিঃশ্বাস

            বিশ্বাস এক অপার, 

                     জনপদ পার করে যায়

পরিযায়ী পাখি পার করে যায় 

মৌন উষ্ণতায় শুঁকিয়ে যাওয়া বাডকাল হ্রদ । 


এখন সমস্ত পাখিরাই মানুষ,

মানুষ মাত্রই এক বহু চর্চিত বিষয়বস্তু 

একদিন উড়ে যাবো বলে ।


পরিযায়ী মানে একা ভৌগলিক  নয়

দূরান্ত দেহলিজ থেকে উড়ে আসা  বালি হাঁস

এক পায়ে দাঁড়িয়ে থাকা স্বচিত্র 

                                    ফ্লেমিংগো একা

বাগীচায় আলো নিয়ে আসা এক পাখি     

এক ফুলে চার রং ধরেছে ।


শূন্য হ্রদের কিবা জল কি বা আকার সৌন্দর্য্য

শহরতলী থেকে  কখন যে 

                            বালি চুরি গেলো

পাখি থেকে চুরি গেলো   

কখন যেন বিশ্বাস 

মঙ্গার সহ, বদরপুর সহ, 

            সমস্ত ফরিদাবাদ ।



Post a Comment

0Comments

Post a Comment (0)