ঘর বাড়ি ভালা না আমার-Eng

Ramper
By -
0


ঘর বাড়ি ভালা না আমার


ইট থেকে ইটের দূরত্ব একখানা ইট
কি করে পেরোবো ইট
আমি কি করে ঘর বানাবো

আমি কি করি, কোথায় যাই, 
কি দিয়ে সাজবো সংসার, বাঁশ খুটি ছোটবড়
আমি কি দিয়ে মাপি
কত উঁচু হবে আমার ঘরের দেওয়াল
কি রঙের হবে দেওয়াল পুট্টি
কোথায় লাগাবো আমার স্বর্গীয় পিতার ছবি ।

দেওয়াল থেকে দেওয়ালের দূরত্ব আর একটা দেওয়াল
আমার পিঠ ঠেকে গেছে তবু 
লাথি মেরে বলতে পারছি না দুর ছাই
আমার কি যে হলো
দেওয়াল থেকে খসে পড়া পলেস্তারায়
আমি দেখতে পাচ্ছি পড়ে যাওয়া পূর্বপুরুষ
আমার নিজের থেকে দুরত্বে
ততটাই দুরত্বে
যতটুকু আমার চাদরের মাপ
এতো প্রতিবাদী হয়ে উঠেছে পোশাক পরিচ্ছদ
ঘর বাড়ি ভালা না আমার 
আওয়াজ করে বলে উঠছে 
ঈষৎ বেরিয়ে পড়া ইটসহ দেওয়াল সমূহ ।




My house is not as decent as yours

--------------------------------------


The distance form one brick to another

Is a brick ! 

How can I leap over a brick !

How can I build a respetable house !

 

Where shall I go & what do I do

How do I craft my windows, doors, furnitures,

Some of them are very tiny and some are large 

How do I measure the distance of the wall

At what height I should I rise

To fit the painting of my late father ?


Form a wall 

The distance of the wall is a wall 

There is nothing else behind this 


Still, I can’t kick out and bang it - ahh   

What happened to me ! 

The crumbling plasters from wall are falling down

Revealing the fragile heartbeat of my father.

My forefathers are falling down

I see from distance of me

I have been trying to leap over my distance  

My shirts, pants, the other wears 

My house is not splendid as yours

The house calls itself out loud

As much as load and clear as it can !



Post a Comment

0Comments

Post a Comment (0)