লাল পাহাড়ির দেশে যা

Ramper
By -
0

 লাল পাহাড়ির দেশে যা

---------------------


ত্বরনের গ্রাফের উপরনীচ লক্ষ্য করো

একটা ঝাঁকুনি দিয়ে থেমে যেতে পারে সমতল

বক্রতার পরিমাপ নিয়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র এই সরলরেখা সমূহ

পাহাড় থেকে নেমে আসে অতিরঞ্জিত এই

বাটার ফ্লাই,

        এই প্রত্নতত্বের সামনে

               প্রাক প্রস্তরযুগের সভ্যতায়

যে লাউ সেই কদু,  যে চাকু সেই ছুড়ি

যা কিছু কেটে যায় আর যা কিছু কাটে


পাহাড় থেকে ছুটে এই সব অতিরঞ্জিত

ফ্লাই ওভার

      গুড়ো হয়ে যাওয়া

             অম্বুজ সিমেন্ট

দেওয়াল থেকে তুলে নেওয়া বিজ্ঞাপনে

অবাক চেয়ে থাকা পেন্সিল আর কয়লা

ত্রস্ত পায়ে ছুটে আসে রামধনু শাড়ি

লাল পাহাড়ের দেশে বুঝি কেউ

আর কালো নেই কো ।


Post a Comment

0Comments

Post a Comment (0)