আমায় এত রাতে কেন ডাক দিলি

Ramper
By -
0

 আমায় এত রাতে কেন ডাক দিলি

--------------------------------


প্রাণ কোকিলার ক্রন্দনের টানা রাত

রাতও তাহলে কেঁদে ওঠে মধ্যরাতে

আঙ্গুলগুলো দেখো এখনো চঞ্চল , ডানাগুলো মাউস

কী-গুলোর পাশাপাশি

এই উজ্বল দিনগুলো হেঁটে যাচ্ছে


ঠিক কতটা দিন হলো, কিংবা কতটা রাত

মধ্য কিংবা ভোর

যেভাবে কোন অশ্রুর পুংলিঙ্গ হয় না


তাই ঘড়ি থেকে হিসেব নিকেশ

             উপড়ে ফেলছি দিন

প্রাণ ধুকপুক,

এই বুঝি ছুটে যায় চুন

এই বুঝি ছিঁড়ে যায় পান

সুপারী বাগানের উপর দিয়ে পাখির সংজ্ঞা পালটে

       উড়ে যাওয়া

                  এই তোতা

                        তার একটাই রাজ


লুপ্তপ্রায় প্রাণ থেকে তার এই প্রগাঢ় রাত

কোকিলের সাথে বোধহয় কোনদিন দেখা হয়না তার



Post a Comment

0Comments

Post a Comment (0)