ফাগুনেরও মোহনায়

Ramper
By -
0

ফাগুনেরও মোহনায় 



তুমি আসবে আমি জানতাম,

শীতের কাছাকাছি তুমি ওমের মতো ,

আমার ইচ্ছের মতো প্রিয়তম । 


অবসম্ভবী সে আগমণ গতিপথ

প্রেমের মতো নিশ্চিত, নি:শর্ত এই ভেবে

তুমি আমি একই গন্তব্য বারবার আসতে

চেয়েছি

ছোট ছোট বাক্যে, বিন্যাসে

সমান্তরাল‌ বিষয়ে

ইন্দ্রপ্রস্থের এই এপ্রিল বুলেভার্ডে ।


তুমি গতি পেয়েছো, 

আমাকে প্রবলভাবে মিশিয়ে দিতে চেয়েছো তোমার গভীরে 

আর আমি এক স্বল্প দৈর্ঘ্যের চৈত্র নিয়ে

এখনো একাকি নিষ্পলক 

দাঁড়িয়ে আছি ফাগুনের মোহনায়।



Post a Comment

0Comments

Post a Comment (0)