তোমরা দেখো গো আসিয়া

Ramper
By -
0

তোমরা দেখো গো আসিয়া


দেওয়ালে আর কোন লিখন নেই

আমাদের সাদা খাতা জমা করার পরীক্ষা

আকাশে যেভাবে দিল্লি, সেভাবেই বাংলা 

অক্ষরের কাছে আমাদের সপে দেওয়া নাগরিক যাপনসমূহ ।


ধামাকা কোথায় ? 

হে শিশু তোমার প্রশ্ন কই ?

আরাবল্লি রিজ থেকে ছুটে আসা ময়ূর ডেকে ওঠে

হেঁসে ওঠা চাঁদ ঐ রাধাচূড়ার পাশে

এহেন নৃত্যবাসরে কোথাও জলঙ্গী নেই বলে

কালিন্দিকুঞ্জের ঘাটে রাধা কি নেচে উঠবে না ?


তোমরা দ্যাখো গো আসিয়া

ফুটে ওঠা উষার আবছায়ায় এতোটাই দেশ

এতোটাই ছন্দে এই হেঁসে ওঠা দিল্লির অমলতাস

প্রবাস নিজেই একটি তরুণী শরীর 

তাঁর মাখো মাখো গন্ধে এখনো মা মা বাসনা

তাঁর  কোমল গর্ভে এক শিশু নাচে

কমলা কমলা এক কমলা লেবুর সুগন্ধে । 








Post a Comment

0Comments

Post a Comment (0)