আমার গলার হার খুলে নে ০

Ramper
By -
0

আমার গলার হার খুলে নে 


অধিক প্রশ্নে কি জানি গাত্রউজান

উল্লেখ্য নদী থেকে যার মেধা বয়ে যায়

মাধুর্যরহিত যে বাঁশী ফিরে গেলো নদী মোহনায়

আমি তার সুর খুঁজে ফিরি ফুলে ফুলে

মালায় মালায়


মালা আমার চিকন গজকন্ঠে,

এতদূর নীল নিয়ে রেগে আগুন বসন্তদিন

এই বিজনে বসে থাকা দিনে তাঁতির গামছাখানি লাল

হাটে হেঁকে যাওয়া কবীর ভাবেন

যদি বিক্রি করা যায় আর একখানি চাদর

তবে দিন ভাল যায়


প্রশ্ন ঘিরে আসে ফুল ,পাতা , ডালি

যমুনা ফেরত ললিতার কানপাশায় 

লেগে আছে যে  ব্রজকুলের মেধা

খুলে নে, খুলে নে তোরা

ঘাস থেকে ফুল

তুলে নে তুলে নে তোরা

মালা থেকে কন্ঠস্বর

যেন কোনদিন এই অব্যক্ত অক্ষরমালাগুলি

কোনভাবেই কবিতা না হয়ে ওঠে ।


Post a Comment

0Comments

Post a Comment (0)