পোষা পাখি উড়ে যাবে
সজনী কাল উড়ে যাবে এই সকল চিন্তায়
নীলিমা বরাবর ঐ ভাঁজ
কপালের উপর এবড়ে থেবড়ো
কপোলের উপর মেঘ জমে থাকা আমি বুঝিনি
বোধ নিয়ে অধীর ব্যাকুলতায় নীল হয়ে ওঠে আকাশ
হাই ভোল্টেজ তারের উপর পাখিদের উপস্থাপনায়
বিদ্যুতরেখায় তাকে উন্মুক্ত করে দেখি
দাগ আচ্ছে হে
দূর থেকে দূর নিয়ে এই সমস্তই দেখা
আরাবল্লী রিজের উপর ঘনয়ামান রেখার দুর্বোধ্যতা
কল্পিত দৃশ্যের বন্ধুর ভিরানায়
কাচ্চে ধাগায় -
তাতে এঁকে রাখি নীলপাহাড়ীর করীব
কাঠ থেকে সরে আসা খোদাই
দেহ থেকে সরে আসা গতিজাড্য
বুকের উপর থেকে নেমে যাওয়া ভূবনের ভার
এই তো স্বচ্ছতা
এই বিকেলের আলোয় সোনালী পংকতিমালার এই তো দর্শন
যখন আলো হয়ে ফুটতে চাইছে নভোময় নীল
সজনী - আমার পুষে রাখা বিষয়বস্তু
প্রিয় সেইসব পাখিরা
অসীম সম্ভবনাময় এই সাদাকালো পাখি
শিশুর সরলতা নিয়ে একদিন
পোষা পাখি উড়ে যাবে