ফান্দে পড়িয়ে বগা কান্দেরে
যে কোন মোহন যদি মনমোহন হতো
যে কোন স্থান যদি প্রতিষ্ঠান,
তার চেয়ে বগা
ভগা
যে কোন ভগীরথ, গঙ্গা, পদ্মা, কর্ণফুলি
এই স্রোতখানি দেখো
শুকিয়ে আসা যমুনায় উপস্থাপন করে একটি ফাঁদ
যমুনায় কালো রাত্রির উপর জ্বলতে থাকে একটি চাঁদ
এইসব সমস্তই দুর্বোধ্য
বাজার মানে বেগুন, পালক, পটল, গোলআলু,
তেলেকুচো ফল
সব্জী মানে সবুজ
আগুন মানে লাল শিখা
যে কোন স্রোতের কোন মঞ্জিল আছে কি নেই
যে কোন রঙের কোন তরঙ্গ
এই ঢেউ ভাঙা নিয়ে যে তর্কাতীত আর
এন্ড টু এন্ড বিষয়বস্তু নিয়ে অযথা অনন্ত কথোপকথন
আড়াআড়ি যদি কোন ঝাঁপ দেওয়া থাকে
যে কোন মৃত্যু দিয়ে এই নদীকে সংজ্ঞায়িত করো
গল্পের ভিতরে শোনিত স্রোতকে মোহনা
ফাঁদে আটকে থাকে পংক্তিকে তোমরা কেউ
আজাদ কোরনা
কাঁদছে, কাঁদতে থাক বগা
এই মোহন রাত্রি যেন আর না পোহায়