ও বন্ধু কাজল ভ্রমরা রে
ঐ নজফ যাওয়ার পাশে পড়ে থাকা দেখি
শুয়ে থাকা গড় ধুলোর এপাশে ওপাশে
হেঁটে যাওয়া টোডরমলের পদচিহ্ন সমেত ।
উঠে যাওয়া গম্বুজে ঐ চাঁদ উঠেছে বলে
হুড় হুড় শুক্র নিয়ে
তুমি তাকে রেখেছো দুস্তনের ফাঁকে
ওকি, বন্ধু কাজোল ভ্রমরারে
এই সারি সারি বৃক্ষরাজীর শিলমোহরে
তুমি যাকে চুম্বন বলে লিপিবদ্ধ করেছো
এই ইশারা বুঝতে বুঝতে
একা একক নিশিযাপনে অতিক্রম করে দিলাম
এতোগুলো শতাব্দী ।
হে রাজন কোন দিন আইসিবেন
অশ্বখুরে যে অহংকার ধুলো করে উড়িয়ে দিয়েছো
কইয়া যাও, কইয়া যাও
আমি তার মালা নিয়ে, গাঁথা নিয়ে
প্রেম সংবাদ নিয়ে এই পথ প্রান্তে অপেক্ষায় আছি ।