কে যাস রে ভাঁটি গাং বাইয়া

Ramper
By -
0

কে যাস রে ভাঁটি গাং বাইয়া



মাটি থেকে মাটি সরিয়ে নিলে

পড়ে থাকে যে মাটি রং

মাটির উপরে রোদ পড়ে রং বিচ্ছিন্ন হয়ে যায়

 

তুমি অবাক হয়ে দেখছো সেই রোদ

আমি অবাক হয়ে ছায়া দেখি তোমার

রোদ থেকে - রং থেকে

ঈষৎ দূরত্বে সরে এসে

 

আমার মা শুনেছি মাটিতে পড়ে গেছে

বিছানায় লেপ্টানো তার রংহীন শরীর

মা থেকে মা সরে গেছে অনেকদিন

তোমাতে আমাতে এখন দূরত্ব অনেক

 

রোদে যে রং আছে

মাটিতে যে রং আছে

ওরে তোরা কে যাসরে ভাটি গাং বাইয়া

তোরা দেখিস যেন আমার গাং থেকে গাং

মাটি থেকে মাটি

মাতৃভূমির রং কখনো যেন

বিখরে না দেখা যায় ।


Post a Comment

0Comments

Post a Comment (0)