আমার বন্ধু দয়াময়

Ramper
By -
0

আমার বন্ধু দয়াময়



বিশবাও থেকে বৈঠা উঠে এলে

কন্ঠে ধরে আসে দরদী বাং 

ডাক থেকে ছুটে যায়  উষা উজাগর 


এমন রক্ত আমি কোথাও দেখিনি 

যেভাবে কশিকায় ছুটে যায় ভাগীরথী ধারা

জলের জন্ম নিয়ে আমি কি আর বলবো

নদীর ঢেউ নিয়ে তুমিই বলো বৌঠান


একবার যে রাত শেষ হয়ে আসে

একবার যে উড়ে যায় রাত জাগা পাখি

আমার বন্ধু দয়াময়  

আগুন নিয়ে একটি জন্ম হতে পারে

আগুন তোমারে দেখতে মনে লয়


কেউ যেন ডেকে ওঠে কুকড়ুকু কু

ভোর হয়ে ওঠার প্রাকমুহূর্তে

কারো কন্ঠে যেন জ্বলে ওঠে আগুন  


Post a Comment

0Comments

Post a Comment (0)