পাগল হয়ে বন্ধু পাগোল বানাইলে

Ramper
By -
0

পাগল হয়ে বন্ধু পাগোল বানাইলে

--পীযূষকান্তি বিশ্বাস



একে দেশ বললে তো দেশ কোথায় যায়

আপনকে আপন বললে আপন হেসে ওঠে

কাকী মা , কাদের কুলের বউ গো তুমি

কাদের রন্ধনশালার তুমি মৌরি

সঞ্চিত অঘ্রাণের পাক্কা পাকালের অম্বল…  


তুমি কি বলছো রুকমনী এ কুটির তোমার আপনা ?

এখন তোমার অঙ্গে সওয়ার মস্ত যৌবন 

এই ফাল্গুনে মঙ্গলাপুরীর মাঠে আগুন শিমুল 

পাগল হয়ে বন্ধু পাগোল বানাইলে, 

পাগোল ! পাগোল !


কারো রান্না ঘর থেকে কালো জিরের ম ম 

ইলিশ গন্ধ নিয়ে জানলা যেন থমকে দাঁড়িয়েছে

কচুর লতি মানে কি থেমে যাওয়া স্মৃতি

শ্রাবণ ছেঁড়ে হেঁটে যাওয়া কি আপেক্ষিক

প্রবাস মানে কি তবে ভেঙ্গে পড়া লাজুক সজনে গাছ 

কোন এক বর্ষণের করুণ আশ্বিনে ?


Post a Comment

0Comments

Post a Comment (0)