বিহুরে লগন মধুরে লগন

Ramper
By -
0


বিহুরে লগন মধুরে লগন

--পীযূষকান্তি বিশ্বাস



এমন বসন্ত চাইনি যেখানে বাসন্তী নাই

এমন দিল্লি চাইনি যেখানে পান্থশালা নাই



সমস্ত দিনের ক্লান্তি

আমি ইতিহাসের কাছে গচ্ছিত রেখেছি

আজ যেন কেন অতিরিক্ত ঝলমলিয়ে 

শাহী লোধী রোড

হলুদে হলুদ ছেয়ে আছে ইব্রাহিম লোধী

পাতায় পাতায় তার উচ্ছল সবুজাভ অমলতাস

বিহুরে লগন মধুরে লগন



অথচ অনঙ্গ প্রবাস নিয়ে এই  আরাবল্লি ,

কেন যে এক উন্মাদ গদ্য !


আজ কারো অপেক্ষায় আছি

যার ওড়নায় সুরভিত ম্যালিবুর সুবাস

যার আসার কথা আজ এই গরম উনিশে


দিল্লির মে, দিল্লির মেয়ে

কবিতা বলতে নয় শুধু তার শরীর শব্দকোষ


আমাকে আপন হাতে এক গ্লাস 

রেড ওয়াইন খাওয়াতে চেয়েছিল দ্বারকার সাগরিকা ঘোষ ।।


Post a Comment

0Comments

Post a Comment (0)