ফান্দে পড়িয়া বগা ২

Ramper
By -
0

 ফান্দে পড়িয়া বগা

 

এই শহরে কবিতা লেখার মতো জল কই? 

চল, দেখে আসি চান্দুর চর ।

থরে থরে সাজানো জল

চল, জলকে জলের মতো পড়ি 

পাতার পর পাতা লিখিত জলকাহিনি ।


তার চুপ থাকা , তার স্বচ্ছ চিকচিক

তার উপর আঁকা চিত্র 

পাই পাই বালিহাঁস

দূর প্রাচ্য থেকে আসা থেকে ফ্লেমিংগো  ।


উড়াল দিয়েছে পাখি

উড়াল দিতে চায় ব্যস্ত মহিপালপুর 

থমকে দাঁড়িয়েছে  ক্লান্ত  ফ্লাইওভার

ফান্দে পড়িয়া বগা কান্দে রে ।

 

এই শহরে যাপন লেখার মতো জল কই ?

জলের মতো স্বচ্ছ জল

আবর্ণে লিখিত ক্রিয়া  সর্বনাম অব্যয় অক্ষর ।




Where do I find water in this city

Let's go to Chandu, a drive away 

Water and water in shelf by shelf


Post a Comment

0Comments

Post a Comment (0)