মিলন হবে কত দিনে

Ramper
By -
0

মিলন হবে কত দিনে

------------------------


চ্যাটার্জী বাড়ির থেকে যেটুকু ব্রাহ্মনবাদ,

রেডিয়াম থেকে উবে যায় ততটুকু আয়ু

আর বিস্তীর্ন দুপার পার হয়ে যাবার পর

বাকিটা পড়ে থাকা জলংগীর একাকী জীবন

বন থেকে কেড়ে নেওয়া জংলী কথোপকথন ।


রাণাঘাট থেকে শিয়ালদহ এইটুকুই দূরত্ব;

এক দর্জেন লেবু লজেন্স আর একখানা কাচের বয়াম

এর থেকে বানিজ্য চুষে চুষে বের করা

আর রাস্তায় ফেলে দেওয়া বাংলা

হুইস্কির অদম্য যৌনতা আবিষ্কার করতে চায়


মুখের উপরে অসংখ্য চাতক

যাত্রাপালার মতন তাদের ধ্বনিময় মুখ


আর সেই সব কৃষ্ণ চাঁদের চৌকাঠে মৌন সৌদাগর

যার আয়নায় বুঝি ধরা যায় না বন্য লালসা

হাতের মুঠো থেকে ফসকে যায় গেরো,

অগণিত মেয়ে মানুষের চোখসু চাঁদে

চোখ বিষিয়ে ওঠে

মনের মানুষ বলে কিছু আর


হয় না বোধহয়



Post a Comment

0Comments

Post a Comment (0)