আপন ঘরের খবর নে না

Ramper
By -
0

 আপন ঘরের খবর নে না

-----------------------


নাসপাতির বাগান থেকে মাটির গন্ধ আসে

মৌমাছিদের মিতালী থেকে অনেকদূর

এই মোহন সুন্দর রাত্রিকে রুয়ে দেখো-

কত জ্যোৎস্না ফলে এই পৃথিবীর বুকে ?


বন্ধ দুচোখের পাতায় এতটা শিশির ঘোষ ছিলো,

টেলিভিশন থেকে বেরিয়ে আসা প্রতিটা ক্যাথোড রে

উফ আমার নাসপাতির বাগান ছারখার করে

জাতীয়তাবাদের প্রশ্নে কোনদিন তো এত বিদ্ধ হইনি


যে সব ফল ফলেছে আমার বয়ঃসন্ধির দিনে

হাত চাটতে গিয়ে যেদিন প্রথম আঙুল কামড়ালাম

নখ থেকে ছুটে গেলো হাফ ব্যাক

ঘোর কেটে গেলে দেখি দুয়ারে পা চেপে ধরে

বেবাক তাকিয়ে আছে ঘর বারান্দা


এই বাগান, এই মধুময় এতটা গহীন

মাঝরাত থেকে উঠে আসে মাঝমাঠ

এই প্রবাস থেকে আমি আর কি গোল দেবো ?


Post a Comment

0Comments

Post a Comment (0)