চাঁদের গায়ে চাঁদ লেগেছে

Ramper
By -
0

 


চাঁদের গায়ে চাঁদ লেগেছে

-----------------------


যত্তবার দেখি, আপেলটা আপেল থাকে

নাশপাতির মত পৃথিবী

ভূগোলের মত নাশপাতি

আর দুদল রাজনীতির মত সুমেরু কুমেরু

অর্থাৎ কিছুটা চাপা

কিছুটা না বলতে পারার মত বুকে নিয়ে বয়ে বেড়ানো

অনেক জল্পনা , কাল্পনিক সমতল


এর মধ্যে দুটি বিন্দুতেই বেশ দিব্বি

একটা স্কেল দাঁড়িয়ে আছে

একটা ব্রিজের উৎপত্তিগত ইতিহাসে যে কোন রেখা

এক একটা দৃষ্টিকোনের সমানুপাতিক


মানে দাঁতের কাছে স্বাদ আর খুসবু নিয়ে

যে নজদীকি , আরও করীব হয়ে আসা

যে কোন আপেল যেন টের পেয়ে যায়

সেই সব সম্ভাব্য কামড়ের অভিজ্ঞতার  ।



Post a Comment

0Comments

Post a Comment (0)