পিন্দারে পলাশের বন

Ramper
By -
0

 পিন্দারে পলাশের বন

--------------------


এমন লাল আমি কোথাও দেখিনি

ধমনীর অন্দরমহলে যে সব মার্কারি  

বিবিধ রতন থেকে বঙ্গের মধু  

পারস্য উদ্যান থেকে ভূমধ্যসাগর

মিশর ও সাইপ্রাস ঘুরে

এই লোহিত সাগরের নাম দিয়েছি পলাশ ।


বনের পথে গাছের সবুজ গন্ধ ,

এত কাছ থেকে দেখা মাটির ইতিহাস

ইতিহাস বেয়ে আসা ভূগোলের লগ

গুড়ির উপর গড়াগড়ি শাল পড়ে আছে

এমন ছিলকা কোনদিন দেখিনি আমি


মায়ের এত কাছে এসে মাসীদের ভূত

নেংটি ইঁদুরের কাছে এসে জীবনানন্দ দাশ

ওই পেঁচা আর সেই পঞ্চমীর রাত

মেদহীন কালরাত্রির দেহে ফুটে ওঠা সুখকাঁটা

তারপর কত কত দশক পার হয়ে গেলো


এমন পলাশের বন কখনো দেখিনি আমি


Post a Comment

0Comments

Post a Comment (0)