ছাতা ধরো গো দেওরা
চালকুমড়া রেখে আমার ঘরের চাল উড়ে গেলো
আকাশের দিকে ছুটে যাওয়া এই হাওয়া
দমকা অথচ অকস্মাত
দিকদিগন্ত জুড়ে নিভে যাওয়া দিন গোধুলীগেরুয়ার উপস্থিতি
মাটির সুক্ষতা নিয়ে রং উর্ধমুখী
চাল ঝরে কখনযে খড়
কখন যে তারা কুটো হয়ে গেল...
সেই হাওয়া বুঝে ওঠো ,
বুঝে ওঠো তোমার বুঝে ওঠার ক্রমশ উপপাদ্য
হাতে তালি বাজিয়ে বুঝে গেছি শেষমেষ হয়ে গেছি সাফ
এখন সবুজাভ হয়ে নতুন নক্ষত্র জন্মাবে ঘাসবনে
চাল গেলো, পচে গেলো চাল কুমড়া চালের উপর
চারিদিক চরাচর বিরাজমান নষ্টগন্ধ নিহারিকা
মাথার উপর থেকে চাঁদ সরে গেলেও
মাটি এখনো মাটি সেখানে পা রাখা যায়
ছাতা ধরোগো দ্যাওরা এই যেটুকু ঘাসবন
তাতে জল দিই, বোধগোম্য দিই
জল রং পাখি সব কিছুই খড়ের মতো
কোন একদিন কারো ঝড়ে উড়ে যাবো বলে ।