আমার হাড় কালা করলাম রে

Ramper
By -
0

আমার হাড় কালা করলাম রে 


চান্দু থেকে ফিরে এসে জল নিয়ে ভাবছি

জল থেকে নগর , নাগরিক ও তার অধিকারসমূহ

আর পাখি নিয়ে ভাবছি না


সুলতান, ওহে সুলতানপুর এই ভৌগোলিকে বোসো

মাছ থেকে মাছ পৃথক করে ভাবো

পাখি থেকে পাখি পৃথক করে 

মাছরাঙ্গা, কাঠঠোকরা, বালিহাঁস, পরিযায়ী সমস্তই 


শব্দ শব্দাব্দ আর পৃথক হলো কোথাও

ধ্বনি !  ধ্বনি ! এইভাবে বহোত হলো

ঠুকঠাক টুকটাক জিতে নেওয়া খেতাব জৌলুষে

আমার হাড় কালা করলাম রে 

কয়লাময় যাপন নিয়ে সামান্য আক্ষেপ 

জীবন থেকে , 

জল থেকে উড়ে যাওয়া পাখি 

চাঁদ থেকে, 

চান্দু থেকে শুকিয়ে যাওয়া ক্রমশঃ

অপার! 

অপার! 


Post a Comment

0Comments

Post a Comment (0)