বারেবারে আর আসা হবে না

Ramper
By -
0

 এবৎসর কখন যে বর্ষা , 

কখন যে মেঘ কেটে যায়

পাতিলায় টগবগ করে চায়ের জল

একা এক ভার্চুয়াল কবিতা ব্রেক,

একা এক টি-টাইম

ইত্যাবসরে অফিসে ডেকে বড়বাবু কন

ভাড়মে যায় বই

এইভাবে মই খাঁড়া করো, দেওয়ালে চুন নয় বরং

এইভাবে রং করো নেরোলাক, এশিয়ান পেন্টস 

ঝড় ঝঞ্ঝা, সর্দি কাশী জ্বর নিয়ে  

এইভাবে নেমে আসে বজ্রপাত


কবিরাজ মেপে নেন কাব্যের গুনাগুণ

ভেষজের ভিতরে গুমসুদা মেঘ

দিল ঘুম ঘুম করে ঘাবরায়ে

পেয়ালায় সেজে ওঠার আগে একবার ফুস করে ওঠে




পর্ণমোচী বৃক্ষেরা নেই

অফিস কাচারীতে কোথাও বৃষ্টির দেখা নেই


শাওনের বুকশেলফে জওয়ান হয়ে ওঠে কবিতা 

দুইকুল ছাপিয়ে ফুলেফেঁপে 

এইভাবে ভরা সবিতা আর বুকে চর নিয়ে

থমকে দাঁড়ায় ইছামতি  

এইভাবে ঋতুরাণী কেউ 

এমন ঢেউ জনম নিয়ে বারেবারে আর আসা হবে না 

Post a Comment

0Comments

Post a Comment (0)