এক ফুলে চার রঙ ধরেছে

Ramper
By -
0

এক ফুলে চার রঙ ধরেছে

 

শহরের এপার কহে ছাড়িয়ে নিঃশ্বাস

বিশ্বাস এক অপার , জনপদ পার করে যায়

পরিযায়ী পাখি পার করে যায় বাডকাল হ্রদ 


এখন সমস্ত পাখিরাই মানুষ,

মানুষ মাত্রই এক বিষয়বস্তু 

একদিন উড়ে যাবো বলে 


মাইগ্রেটরী মানে একা দেহলিজ নয়

দূরান্ত ভূগোল থেকে উড়ে আসা কালো হাঁস

এক পায়ে দাঁড়িয়ে থাকা স্বচিত্র ফ্লেমিংগো

এক ফুলে চার রং ধরেছে 


শূন্য পানির কিবা রঙ কিবা আকার

পৃথিবীর সব রং নিভে গেলে 

বাডকল হ্রদের নির্জলা জেগে থাকা

শহরতলীর আড়ালে কখন যে বালি চুরি গেলো


পাখি জীবন থেকে 

কখন যেন বিশ্বাস 

মঙ্গার সহ, বদরপুর সহ, সমস্ত ফরিদাবাদ

Post a Comment

0Comments

Post a Comment (0)