বন্ধু বিনে প্রাণ বাঁচে না -০

Ramper
By -
0
বন্ধু বিনে প্রাণ বাঁচে না -০


এই কতোবার তোমাকে বলি 
কাছে এসে বসো, 
জঙলা গাছের নিকটে সাজানো কুটির
যেখানে সোহাগ সহজ হয়ে আসে
তুমিও সহজ হয়ে  এসে বসো ।

গ্রাম তখনই গ্রাম যতক্ষণ সে শ্যামল
শ্যামল ততক্ষণ শ্যামল যতদিন সে গুল্মলতা ঝাড়
যে কখনো দেখেনি উজড়ে যাওয়া পতঝড়, 
কি করে তাকে বুঝাই এই প্রতিকূলতা
বন্ধুবিনে প্রাণ বাঁচে না। 

কঠিন, সমস্তই কঠিন লাগে 
বন্ধুর হয়ে আসে আরাবল্লির গুল্মলতার ঝাড়
তুমি কাছে না থাকলে, 
ভিনরাজ্যের এই প্রান্তর সবুজ হয়ে ওঠে
পাতার কুটির কেমন ঘর হয়ে ওঠে
আর ঘরণী, আমার প্রাণের উপর দিয়ে চলে যাওয়া এই বন্ধুর পথ হয়ে ওঠে 
সহজতর সুষম পানিপথ ।


Post a Comment

0Comments

Post a Comment (0)