ও বন্ধু কাজল ভ্রমরা রে
কথা রাখোনি, কথার ক
তুম ভি
যেটুকু চুমুক, সেটুকুই অধরা
অধরে ধরতে চেয়েও তুমি কথা রাখো নি
মিলন হলো না, মিলনের মি
মনের মানুষের খোঁজে বয়ে চলা নদী ,
দুরুদুরু বক্ষের দুর্বার পিপাসা নিয়ে
বিক্ষিপ্ত ছড়িয়ে থাকা নুড়িপাথরের
কোন নিহারিকার নির্লিপ্ত ছবি হবে বলে
ও বন্ধু কাজল ভ্রমরা রে
ফুলের কাছে রেখে গেলে যে ঋণের ঋ
মধুর কানে দিয়ে গেলে যে কথা
প্রিয়তম নদীর কাছে ফিরবো বলে কোনদিন
কোন দিন আইসিবেন না বন্ধু
এই অধর নিয়ে, অধরা চুমুক নিয়ে
এইতো ফুলের কথা, ফুলের ফু
ফির ভি কইয়া যাও
মধুপ বঞ্চনার কথা
ফুল থেকে
মালা থেকে
কল্পনাসূত্রের থেকে যেসব গাঁথা টেনে আসে
আমি তাদের বুননের কাছে
কাচ্চে ধাগার মুগ্ধতা রেখে যাই