তিন পাগোলের হলো মেলা
জল বয়ে যায় যেখানে যাওয়ার
কোন ঠিকানায় তা জানি না।
ঢেউ এর নিজস্ব ঠিকানা ঢেউ নিজে
নদীয়ার এই নদীতটে এসে
উত্তম পুরুষে কখন যে আমাদের বাড়িঘর হলো
বড় গোলমেলে এই ব্যকরণ ভিটেবাড়ি সমাস প্রত্যয়
বঙ্গভূমি থেকে বহুদূর হট্টগোল শুনি
তিন পাগোলের হলো মেলা নদে এসে
বয়ে যাওয়া ঢেউ এর পাশে
অনাবিল স্বচ্ছ সত্য নির্ভিক জলের মতো
এই জলতরঙ্গ পার করে গঙ্গা বক্ষে যাবো
ঢেউ থেকে ঢেউ ছুঁয়ে দেখবো কে কে পাগোল
পাগোল কতোটা হলে ঢেউ থেকে ঘেউ
আলাদা করা যায়।